রাণীনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৮
নওগাঁ নওগাঁর রাণীনগরের আবাদপুকুর উচ্চবিদ্যালয়কে জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ঘোষণা করায় এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয় সাংসদ ইসরাফিল আলমকে এক বিশাল সংবর্ধনা প্রদান উপলক্ষে সম্প্রতি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা ৬টায় আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক ও বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল মান্নানের পরিচালনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ চ্যানেল শিল্পী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপজেলা শিল্পকলা একাডেমী ও অন্তরা মিউজিক্যাল ব্যান্ডের যৌথ পরিবেশনায় নিয়মিত তারকা শিল্পী তুষার বুলবুল, এম রাইপ মাহমুদ, পপি, ফরিদা, পারভিন, লতা, শারমিন, আশা, মেরিনা, নাহিদ, সোহেল, বিকুল ও মনোয়ারসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।