স্থানীয় পৌর বিজয় স্তম্ভে স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিবেশিত ‘আনন্দ সুর’ নামে এক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সম্প্রতি উপভোগ করেছে গাইবান্ধাবাসী। অনুষ্ঠানে ছিল আবৃত্তি, কৌতুক, গান, নাচ ও যৌতুকবিরোধী আঞ্চলিক বিবাহ গীত।
সংগঠনের সম্পাদক উত্তম সরকারের গ্রন্থনা ও নির্দেশনা এবং রাহাত কবিরের সংগীত পরিচালনায় অনুষ্ঠানটির শুরুতেই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গাইবান্ধা পৌর মেয়র মো. শামছুল আলম, বিশেষ অতিথি ঢাকা বারসিকের সমন্বয়কারী ফেরদৌসি আকতার রিতা, ও স্বাগত বক্তব্য দেন সংগঠনের কর্মী আফরোজা বেগম।
