রাঙামাটি
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙামাটির নৃত্য শিল্পী মো. মঞ্জুরুল আলম মঞ্জু লোকনৃত্য ও একক অভিনয়ে ৩য় স্থান অধিকার করে তৃতীয়বারের মতো রাঙামাটি জেলার সম্মান ধরে রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দ্যানিয়া স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের নৃত্য ও অভিনয় শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
