এফডিসিতেই মীমের জাহাজ ভ্রমণ!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২০:১৮
এ সময়ের অন্যতম ব্যস্ত মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মীম গতকাল এফডিসিতেই স্বল্প সময়ের জন্য জাহাজ ভ্রমণ করেছেন। তিনি এই ভ্রমণ করেন ক্রোমা শুটে। আপন ডায়মন্ড জুয়েলার্সের নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে জাহাজে চড়তে হয় মীমকে। আর তাই এফডিসির ৯নং ফ্লোরে ক্রোমায় বানানো হয় সেট। শুধুমাত্র একটি দড়ি ধরে থেকেই পুরো জাহাজে থাকার অঙ্গভঙ্গিমা দিয়েছেন তিনি। ভিডিও গ্রাফিক্স এডিটের মাধ্যমে এই নীল পর্দা সরে গিয়ে হবে বিশাল এক সমুদ্র, থাকবে আকাশ এবং জাহাজ। মেহেদী হাসিব পরিচালিত এই বিজ্ঞাপনটি খুব শীঘ্রই চ্যানেলে প্রচার হবে বলে জানান মীম।