বহুরূপী আনুশকার চুম্বন দৃশ্য!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২০:১৯
মাত্র কিছুদিন আগে এক সুবর্ণ সুযোগ প্রায় নাকোচ করেছিলেন আনুশকা। ‘পিকে’ ছবিতে আমির খানের সঙ্গে চুম্বন দৃশ্য, যেই আমির খানের সঙ্গে অভিনয়ের জন্য একটি বছর অভিনয় শিখেছেন ইমরান খানের কাছে। সেই আমির খানের সঙ্গে চুম্বন দৃশ্য, তাও আবার বলিউডের ইতিহাসের দীর্ঘতম চুম্বন দৃশ্য প্রত্যাখ্যান করেছেন। এবং এ নিয়ে মিডিয়ায় নিজের দৃঢ় অবস্থানের কথাও ব্যক্ত করেছিলেন। কিন্তু এবার তার বহুরূপী চরিত্রই প্রকাশ পেল। মুখে এক কথা আর কাজে আরেক। এরইমধ্যে ওই দীর্ঘতম চুম্বন দৃশ্যের শুটিংও শেষ করে ফেলেছেন আনুশকা শর্মা। সাংবাদিকদের কাছে আনুশকা এ বিষয়ে মুখ না খুললেও, মুখ খুলেছেন ছবিটির পরিচালক রাজকুমার হিরানি।