গত ৬ অক্টোবর বাংলাদেশ আর্মির ৮৬ ব্যাটালিয়ন ফরমেশন মোটিভেশন টাইটেলে একটি অফিসিয়াল অনুষ্ঠানের আয়োজন করে এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বর্তমান চলচ্চিত্রের অ্যাকশন হিরো অনন্ত জলিলকে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য শারীরিক যোগ্যতা একটি অপরিহার্য অংশ। এই ফিটনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যদের ফিজিক্যাল ফিটনেসের জন্য অত্যাধুনিক মেশিনারিজের ব্যবস্থা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও সৈনিকদের অনুরোধক্রমে ফিজিক্যাল ফিটনেসের প্রতি আরও উত্সাহিত করতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বর্তমান চলচ্চিত্রের হার্টথ্রব অ্যাকশন হিরো অনন্ত জলিলকে।
