অনুরূপ আইচের রচনা এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় টেলিফিল্ম ‘এইতো তুমি কাছে’-এর টাইটেল গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের দুই তরুণ কণ্ঠশিল্পী শাহরিয়ার বাধন সজীব ও মোহনা। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর।
সেলিব্রেটি সাউন্ডল্যাব স্টুডিওতে এ গানটি ধারণ করা হয়। গানটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের পুরো গল্পটাই রোমান্টিক ঘরানার। সেভাবেই গানটি লেখা। সুর ও কম্পোজিশনের ক্ষেত্রে খানিকটা আধুনিকতা রাখার চেষ্টা করেছি। এই ট্র্যাকটি আমি বলব গতানুগতিক ধারার টাইটেলের মতো না। একটা ড্যান্স রিদমে গানটি তৈরি করার চেষ্টা করেছি। সজীব ও মোহনাকে নিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও তৈরিরও পরিকল্পনা রয়েছে।’
