এটিপি ট্যুর ফাইনালে নেই মারে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৭
পিঠের ইনজুরি থেকে এখনো পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠায় আগামী মাসে লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের চূড়ান্ত পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে এই স্কটিশ গত বুধবার একথা নিশ্চিত করেছেন। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনে কোর্টে নামতে না পারা মারে একই কারণে খেলতে পারেননি চায়না ওপেনসহ সাম্প্রতিক বেশ কয়েকটি টুর্নামেন্ট। গতমাসে অপারেশন হলেও পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে বলে জানান মারে। ব্রিটিশদের দীর্ঘ ৭৬ বছরের গ্র্যান্ড স্ল্যাম বন্ধ্যাত্ব ঘোচানো এই তারকা বেশ হতাশ স্বাগতিক দর্শকদের সামনে খেলতে না পেরে। তিনি বলেন, ‘এবছর খেলতে না পেরে সত্যিই আমি হতাশ। নিজের দেশের মানুষের সামনে খেলতে পারাটা সব সময় দারুণ উপভোগ্য। কারণ, এখানকার পরিবেশটাই অন্যরকম। আগামী বছর এই টুর্নামেন্টে অংশ নিতে আমার যেন কোন বাধা না থাকে সেজন্য সম্ভাব্য সবকিছুই আমি করবো।’