সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৩
গোপালগঞ্জ, টেকনাফ, বীরগঞ্জ, চাঁদপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় পাঁচজন মৃত্যুবরণ করেছেন।— খবর ইত্তেফাক প্রতিনিধি এবং সংবাদদাতাদের। গোপালগঞ্জ গোপালগঞ্জে বাসের চাপায় সুকুমার মজুমদার (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ভ্যান চালক রিপন (৩২) মারাত্মক আহত হয়। গত বুধবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চারঘাটায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুকুমার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের জগবন্ধু ওরফে বুদ্ধ মজুমদারের ছেলে। গোপালগঞ্জ সদর থানার এস.আই আব্দুস সোবহান জানান, সুকুমার ব্যবসার মালামাল ভ্যান বোঝাই করে গোবরা চারঘাটায় দাঁড়িয়েছিল। রানা পরিবহনের একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা ভ্যানকে চাপা দিলে ব্যবসায়ী সুকুমার ঘটনাস্থলেই মারা যায়। ভ্যান চালক রিপন মারাত্মক আহত হয়। টেকনাফ (কক্সবাজার) টেকনাফ স্থলবন্দরে কাঠ আনলোডকালে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। গত বুধবার সকাল ৯টায় টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানিকৃত কাঠ আনলোড কালে একটি কাঠ টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি এলাকার জমির আলীর ছেলে মোঃ হোসন (৪৫) এর মাথায় চাপা পড়ে। এ সময় পার্শ্বের শ্রমিকরা আহত হোসনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। বীরগঞ্জ (দিনাজপুর) গত মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের ধরনী কান্তের পুত্র সুভাষ কান্ত বাড়ির পার্শ্বে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বীরগঞ্জ থানায় ১টি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মতলব (চাঁদপুর) চাঁদপুরের মতলব উত্তরের মৌটুপি ষ্ট্রেকচারের নিকট মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব ইসলামাবাদের ইকবাল (৪৫), মোস্তফা (৪৪), জিলানী (৩২) ও কাউছার (২৮) সাদুল্যাপুর গ্রামে বাউল গান শুনতে যায়। গান শেষে রাত ৩টায় বাড়ি আসার পথে মোটর সাইকেলসহ ৪ জনই পানিতে পড়ে ৪ জনই আহত হয়। হাসপাতালে নেয়ার পথে আহতদের মধ্যে ইকবাল মারা যায়। ৩ জন গুরুতর অবস্থায় মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্ল¬াপাড়ার সলপ স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে তারা মিয়া (৬০) নামে বৃদ্ধ মারা গেছে। সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, তারা মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। সোমবার রাতে তিনি সলপ স্টেশনের প্ল¬াটফর্মে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতের কোন এক সময়ে স্টেশনের কাছে ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।