গতকাল বুধবার বিকালে দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে ৪৪টি মন্দিরে অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন ভাণ্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশিদ, সদর ইউএনও মেরিনা নাজনীন, জিয়ানগরের ইউএনও সিদ্ধার্থ কুন্ড, ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বকর সিদ্দিক মন্টু হাওলার, যুগ্ম আহবায়ক ফাইজুর রশিদ খশরু, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, আনোয়ার হোসেন আকন, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দবসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ উপজেলার ৪৪টি মণ্ডপের সভাপতি, সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ ছাড়াও সরকারি অনুদান ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সহোযোগিতা করা হয়।
