বরগুনা (উত্তর) প্রতিনিধি \ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণির পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গত মঙ্গলবার বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বরগুনা শাখার সভাপতি মো. বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হারুনূর রশীদ, সিনিয়র শিক্ষিকা জাকিয়া সুলতানা, মো. শাহআলম মল্লিক প্রমুখ।
