কে হচ্ছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান?

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
গণতান্ত্রিক উপায়ে সফলভাবে ক্ষমতা হস্তান্তরের পঞ্চম মাসে পাকিস্তান এবার নতুন সেনাপ্রধান নিয়োগদানের মতো অধিকতর গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি কিছু নতুন ক্ষেত্রে তার নিয়ন্ত্রণের ভূমিকায় থাকার গুজব নাকচ করে দিয়ে রবিবার নিশ্চিত করেন যে, তিনি আগামী ২৯ নভেম্বরে পদত্যাগ করবেন। সেনাবাহিনীর চার লেফটেন্যান্ট জেনারেলকে এই পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে। নতুন সেনাপ্রধান হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে শীর্ষ পদাধিকারী হলেন জেনারেল হারুন আসলাম। জেনারেল হারুনের পরে হলেন মেজর জেনারেল রাশাদ মেহমুদ। তিনি বর্তমানে সেনা সদর দফতরের চিফ অব জেনারেল স্টাফ পদে নিয়োজিত। অনেক বিশ্লেষক মনে করছেন রাশাদ মেহমুদ পদমর্যাদায় জেনারেল হারুন আসলামের চেয়ে পিছিয়ে থাকলেও সেনা প্রধান পদের জন্য তিনিই পছন্দের। অপর দুই সম্ভাব্য সেনা কর্মকর্তা হলেন, লে. জেনারেল রাহীল শরিফ ও লে. জেনারেল তারিক খান।