সংবাদ কণিকা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ৃব্যায়াম রক্তচাপ কমায় না মানসিক চাপ কমানোর বিভিন্ন ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী হলেও রক্তচাপ কমানোর ক্ষেত্রে তা সম্ভবত কোন কাজেই আসে না। ‘আমেরিকান জার্নাল অব হাইপার টেনশন’ এর নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি রক্তচাপ আছে কিন্তু কোন ওষুধ গ্রহণ করছেন না এমন কয়েকজন আট সপ্তাহ ধরে মানসিক চাপ কমানোর বিভিন্ন ব্যায়াম করেন। ফলাফলের ক্ষেত্রে দেখা গেছে যারা ব্যায়ামে অংশ নেননি তাদের এবং অংশগ্রহণকারীদের রক্তচাপে তেমন কোন পার্থক্য নেই। —রয়টার্স অনলাইনে শিশু উত্ত্যক্ত বাড়ছে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে অল্পবয়সীদের নিগ্রহের ঘটনা আগের চেয়ে বেড়েছে। সমপ্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। এক প্রতিবেদনে জানা গেছে, দাতব্য সংস্থা ডিচ দ্য ল্যাবেল-এর মতে ১৩ থেকে ২২ বছর বয়সী দুই-তৃতীয়াংশেরও বেশি তরুণ অনলাইনে উত্ত্যক্তের শিকার হচ্ছে। তাদের প্রতি পাঁচজনের একজন ব্যাপকভাবে নিগৃহীত হয়েছে। —বিবিসি জোহানসন সবচেয়ে আকর্ষণীয় নারী যুক্তরাষ্ট্রের অভিনেত্রী স্কারলেট জোহানসন জীবিতদের মধ্যে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী নির্বাচিত হয়েছেন। পুরুষদের লাইফস্টাইল ম্যাগাজিন এস্কয়ার সোমবার এ কথা জানিয়েছে। জোহানসন দ্বিতীয়বারের মতো আকর্ষণীয় নারীর খেতাব জয় করলেন। এর আগে ২০০৬ সালে ‘দ্য আভেঞ্জার’ খ্যাত অভিনেত্রী জোহানসনকে প্রথম পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী হিসেবে প্রথমবার নির্বাচন করে ম্যাগাজিনটি। জোহানসনই একমাত্র নারী যাকে ম্যাগাজিনটি দুইবার আকর্ষণীয় নারী হিসেবে নির্বাচিত করেছে। —রয়টার্স