মঠবাড়ীয়া উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার সকালে সমাজ উন্নয়ন ফাউন্ডেশন উপজেলার ৭১টি মন্দিরে অনুদান বিতরণ করে। প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস অনুদান বিতরণ করেন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব, সদর উপজেলার নির্বাহী অফিসার মেরিনা নাজনীন, জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ কুন্ড, মঠবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু যাহিদ, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, মহাসচিব আবদুল্লা আল মাসুদ। এ ছাড়াও সংস্থাটি জেলার ভাণ্ডারিয়ায় ৪৪টি মন্দিরে অনুরূপ অনুদান বিতরণ করে। বিশিষ্ট সমাজসেবী মহিউদ্দিন মহারাজ এ সংগঠনটির প্রতিষ্ঠাতা।
