চলনবিলের জলাবদ্ধতা দূরীকরণের নদী ও খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে গত মঙ্গলবার তাড়াশ নারী ও শিশু কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। নারী ও শিশুকল্যাণ সংস্থার ম্যানেজার মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, কৃষি ও খাদ্য নিরাপত্তায় জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ক্ষতি উত্তরণের জন্য চলনবিলের কৃষি ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বাধাসমূহ দূরীকরণের জন্য খাল ও নদী সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহ পুনঃখননের প্রয়োজন। সংবাদ সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সমন্বয়কারী শফিকুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার শাহীন মাহমুদ।
