বছর না যেতেই খসে পড়ছে ছাদের আস্তর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৭
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সংস্কার কাজ সম্পন্ন করা হলেও এক বছর যেতে না যেতেই ভবনের সিঁড়ির ছাদের আস্তর খসে পড়েছে। যে কোন মুহূর্তে ঘটতে পারে অঘটন। জানা গেছে, বছরখানেক আগে এলজিইডির অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে গৌরনদীর কয়েকজন ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, ঠিকাদার স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ভাতিজা হওয়ায় কোন মতে কাজ করে বিলের টাকা উত্তোলন করেন নেন। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী জানান, আমার সময়ে এ কাজ হয়নি তাই আমি এ ব্যাপারে কিছুই জানি না।