রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ির কর্মীরা এলাকার কয়েকস্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। যার মূল্য অর্ধলাখ টাকা। জানা যায়, পোমরা বন বিটের কতিপয় অসাধু কর্মীদের যোগসাজশে একাধিক চোরাই কাঠ পাচারকারী সিন্ডিকেট চোরাইপথে সংরক্ষিত বনাঞ্চল এবং বাগানের কাঠ পাচার করে আসছে। ইদানীং চোরেরা বেপরোয়া হয়ে উঠে। চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকীর নির্দেশে পোমরা পরীক্ষণ ফাঁড়ির কর্মীরা কাঠ পাচার প্রতিরোধের জন্য তত্পর হয়ে উঠে এবং বিভিন্নস্থানে অভিযান চালাতে শুরু করে। রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ জহিরুল হক ও স্টেশন ইনচার্জ মতিউর রহমান ফরেস্টার অভিযানে নেতৃত্ব দেন। পরীক্ষণ ফাঁড়ি সূত্রে জানা গেছে, এক সপ্তাহে অভিযানে কর্ণফুলী জুট মিল, গোচরা চৌমুহনী ও গোডাউন এলাকা থেকে ৫৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যাপারে ৩টি পৃথক বন মামলা হয়েছে।
