জিয়ানগরের বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুর সাসপেন্ড অর্ডার হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়েছে। বুধবার বালিপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মিলাদ মাহফিলের মাধ্যমে পুনরায় তিনি চেয়ারম্যানের কাজ শুরু করেছেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক রুহুল আমিন হাওলাদার, মহসিন হাওলাদার মধু, কাওছার আহম্মেদ দুলাল ও যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, ইউপি সদস্য শাহাদাত হোসেন হিরু, শহিদুল ইসলাম বাবুল, রুহুল আমিন বাগা, মাহামুদা রেনু, সাবেক ইউপি সদস্য আঃ ছামাদ হাওলাদার, সচিব সন্তোষ কুমার বড়াল ও উদ্যোক্তা কামাল উদ্দিনসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, একটি মামলার প্রেক্ষিতে গত ১১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান মঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করেন। চেয়ারম্যান ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেন (রিটপিটিশন নং ৯৬৮০/২০১৩)। গত ৩ অক্টোবর শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বরখাস্ত আদেশ স্থগিত করেন।
