সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৯
সেনবাগে দুটি কলেজে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে জাহিদ হোসেন শিবলুকে সভাপতি ও রাসেল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক নিবাচিত হয়। ছাত্রলীগের সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সস্পাদক- মোঃ রাকিব হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকের আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। আক্কেলপুরে বিএনপি নেতার মতবিনিময় আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুরে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকদের সঙ্গে জয়পুরহাট—২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ রুবেল মতবিনিময় করেছেন । মঙ্গলবার এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, যুগ্ম আহবায়ক ওমপ্রকাশ আগরওয়ালা,মিনার হোসেন, শাহিনুর রহমান হামিদ, রবিউল ইসলাম রুবেল। চৌগাছায় ডাকাতি চৌগাছা (যশোর) সংবাদদাতা \ যশোরের চৌগাছার পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার উপজেলার স্বরুপপুর গ্রামের রবিশংকরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। রবিশংকর জানান, অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা নগদ ৪ লাখ টাকা ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে। কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল বুধবার মহিলা পরিষদের উদ্দ্যোগে স্থানীয় প্রশাসনের সাথে তৃনমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতিজাহানুর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবীব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি প্রমুখ। ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার মতবিনিময় ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার উপজেলার ৩৩টি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও (গোপালপুর-ভূঞাপুর) আসনের মনোনয়নপ্রার্থী আশরাফউজ্জামান স্মৃতি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূঞাপুর এর সভাপতি ও ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্মরণ দত্তের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, গোপালপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক বুলবুল প্রমুখ। রাজবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ “আমার হাতেই আমার সুস্বাস্থ্য”-এ শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাসের সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে স্যানিটেশন মাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। এতে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজানা মোঃ নেফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমান প্রমুখ। নন্দীগ্রামে এমপি মুকুলকে সংবর্ধনা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলা গত মঙ্গলবার বিকেল ৫ টায় বিজরুল হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল অঙ্গসংগঠনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, পৌর বিএনপির সভাপতি আ.রহিম, উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ। বশীর আহমেদ নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশীর আহমেদ নেত্রকোনা জেলার শেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, সামপ্রতিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রন, মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ কর্মদক্ষতার ভিত্তিতে বশীর আহমেদকে জেলার শেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়। হোমনায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হোমনায় দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ ব্যক্তিগত উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আতিকুর রহমান, সহসভাপতি লাখ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ বাতেন প্রমুখ। উথলী আগস উচ্চ বিদ্যালয়ে নতুন সভাপতি শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ উথলী উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণী সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে (এসএমসি) শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান মো: মোবারক হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে গত বুধবার প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দাতা সদস্য আবু ইউসুফ, অভিভাবক সদস্য আব্দুল মান্নান, বিলকিছ আক্তার, শিক্ষক প্রতিনিধি জামাল উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। মাধবপুরে জাতীয় স্যানিটেশন দিবস পালিত মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা\ মাধবপুরে জাতীয় স্যানিটেশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি আইয়ুব খান প্রমুখ। শিয়ালের মাথা ও চামড়াসহ মুরাদনগরে ১ জন আটক মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার মুরাদনগরে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান। দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের ফলপট্টি থেকে শিয়ালের মাংস বিক্রির সময় তাকে গ্রেফতার ও মাথাসহ শিয়ালের চামড়া উদ্ধার করে পুলিশ। তারাগঞ্জে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সোসিও ফ্রেন্ডস অর্গানাইজেশন এর উদ্যোগে গত মঙ্গলবার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এনজিও সদস্য মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সদর (কুর্শা) ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম মার্শাল, তারাগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, তারাগঞ্জ মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আনিছুল ইসলাম প্রমুখ। ফরিদপুরে যমুনা ব্যাংকের ৮৬ তম শাখার উদ্বোধন ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরে অনলাইন সমৃদ্ধ যমুনা ব্যাংকের ৮৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের চকবাজারে ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কানুতোষ মজুমদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম এর সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, স্পন্সর তাসমীন মাহমুদ। তারাগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যুতে অনুদান তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারাগঞ্জ শাখার এক সদস্যের অকালমৃত্যুতে গতকাল বুধবার নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারাগঞ্জ শাখার সদস্য শফিমামুদ (৩০) সদস্য নং ৫২৩৯ এর মৃত্যুতে তার সংগঠনের প্রধান উপদেষ্টা ও ‘দৈনিক ইত্তেফাক’ তারাগঞ্জ প্রতিনিধি এবং সাপ্তাহিক তারার আলো’র সম্পাদক মোঃ খবির উদ্দিন প্রামানিকের উপস্থিতিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারাগঞ্জ শাখার সহ-সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক বিরেন্দ্রনাথ রায় নিহতের স্ত্রী ফরিদা আখতারের হাতে এ টাকা তুলে দেন। দেবিদ্বারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজে নবীনবরণ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্তদের গত মঙ্গলবার সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেনা আহমেদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. জাকির হোসেন। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, কলেজ অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রমুখ। বানারীপাড়ায় নৌযানের ডাটাবেজ তৈরি বিষয়ক সেমিনার বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়ায় নৌপথে চলাচলকারী ছোট নৌযানের ডাটাবেজ তৈরি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন ও উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন ওই প্রকল্পের টিম লিডার ও প্রধান পরামর্শক এবিএম সিদ্দিকুর রহমান মজনু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ, সহিদুল ইসলাম, মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার প্রমুখ। ময়মনসিংহে সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ময়মনসিংহ প্রতিনিধি \ অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গতকাল বুধবার ময়মনসিংহ শহরের ৬৪, ছোট বাজার, আলী প্লাজায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৯৪তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম.এম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু, ব্যাংকের পরিচালক এম এ মুহিত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বটিয়াঘাটায় গুণীজন সংবর্ধনা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা গতকাল বুধবার বটিয়াঘাটা দলিল লেখক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গাঙচিল পরিষদের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে দলিল লেখক সমিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, গাঙচিল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম রইজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ইতিহাসবিদ ড. গাউস মিয়া, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফরিদ রানা। এসময় উপজেলার ৭টি ইউনিয়নে বিভিন্ন কাজে অবদান রাখায় ২১ জন শ্রেষ্ঠ গুণীজনকে সম্মাননা দেয়া হয়। ঈদ-পূজায় পাটুরিয়া ও আরিচাঘাট ব্যবস্থাপনায় সভা শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ আরিচা ও পাটুরিয়াঘাট যোগে আসন্ন ঈদুল আযহা ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌপথে সুষ্ঠু ও নিরাপদে নৌ চলাচল-যাত্রীদের নিরাপত্তা বিষয়ক জরুরি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান, বিআইডব্লিউটিসি’র ডিজিএম এএসএম শাহাদত হোসেন প্রমুখ। বেতনের দাবিতে বগুড়া-সান্তাহার সড়ক অবরোধ কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গত মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার কালিয়ারপুকুর নামক বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে আল ফারুক ব্যাগস্ লিমিটেড-এর শতাধিক শ্রমিক ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভসহ বগুড়া-সান্তাহার সড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এর ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। সংবাদ পেয়ে কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেন মিল প্রাঙ্গণে এসে শ্রমিকদের শান্ত করে মিলের জেনারেল ম্যানেজারের (প্রশাসন) সাথে কথা বলেন এবং ম্যানেজার শ্রমিকদের বোনাস মঙ্গলবার বিকেল এবং সেপ্টেম্বর মাসের বেতন আগামী বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করলে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। গলাচিপায় তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে “দিন বদলের সাড়ে চার বছর, ভিশন-২০২১ অর্জনের সাফল্য সোপান ” বিষয়ক এক সভা গত মঙ্গলবার। জেলা সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মু.হারুন অর রশিদ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুব আলম, ভাইস চেয়ারম্যান মহিলা সালমা ওয়াহিদ, মুক্তিযোদ্ধা মু.নিজাম উদ্দীন তালুকদার প্রমুখ। ত্রিশালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ অর্পিত সম্পত্তি খ তালিকা বাতিলের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে গত মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ত্রিশাল শাখার সভাপতি শংকর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাখাল চন্দ্র সরকার। রাজবাড়ীতে বাংলালায়ন ওয়াইম্যাক্সের উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীতে গত মঙ্গলবার বাংলালায়ন ওয়াইম্যাক্স-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন্স-এর চীফ কোঅর্ডিনেশন অফিসার আজাহার এইচ চৌধুরী, চীফ মার্কেটিং অফিসার জিএম ফারুক খান, সেলস জেনারেল ম্যানেজার ফয়সল বিন রাফেন বক্তৃতা করেন। ঝিকরগাছায় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা ঝিকরগাছা সংবাদদাতা \ ঝিকরগাছায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উপলক্ষে স্থানীয় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ গোলাম রব্বানি সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজমুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা অফিসার ডাঃ সঞ্চয় কুমার পাঠক, উপজেলা মাধ্যমিক অফিসার নাজমুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক (ওয়াশ) মোঃ ইউনুছ আলী প্রমুখ। মুন্সীগঞ্জে আলু নিয়ে সেমিনার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে বাংলাদেশের কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যত্ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার মুন্সীগঞ্জ আলু গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রের কন্দাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শামুসুন নুর। সেমিনারে প্রধান অতিথির ভাষণ দেন গবেষণা পরিচালক ড. মো. খালেক সুলতান। মুন্সীগঞ্জ কন্দাল গবেষণা উপকেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নিজামউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ কেন্দ্রের উপ-পরিচালক মো রুহুল আমিন গাজী। পিরোজপুরে কৃষক-ক্ষেতমজুর সমিতির সম্মেলন পিরোজপুর অফিস \ বাংলাদেশ কৃষক-ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা প্রতিনিধি সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি নিমাই মন্ডলের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড আব্দুস সত্তার সম্মেলনের উদ্বোধন করেন এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টির পিরোজপুর জেলা সভাপতি কমরেড ড. তপন বসু, পানচাষী সমিতির কাউখালী উপজেলা সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, সমর সমদ্দার, বীরেন মন্ডল প্রমুখ। মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা শেষে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে রফিকুল ইসলামকে সভাপতি ও জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার এক আলোচনা সভায় হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ন আনারুল ইসলাম প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রির অভিযোগ বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জামিউল হক প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা মূল্যের ৮-১০টি ইউক্যালিপটাস গাছ অনুমতি ছাড়া গোপনে কর্তন করে টাকা আত্মসাত্ করেন। প্রধান শিক্ষক জামিউল হক গাছ কর্তনের কথা স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের কাজের জন্য মরা গাছ বিক্রি করা হয়েছে।