সমপূর্ণ সময়কে বেচে দিয়ে
জীবনে সঙ্গমে যাবো একবার
একবিন্দু আনন্দকে টেনে নিয়ে
পৃথিবীর পরিধি ছড়াবো মহাকালের ওপর
তারপর শুরু হবে মুগ্ধতা
তারপর প্রবল বৃষ্টি
মৃত্যুকে পরাজিত করে
গতি ও ঘনত্বে মেপে নেব সুখাত্নক
সূর্যের সীমানা
তারপর হাওয়ারঙের আলতা দিন স্পর্শ করে
জাহাজজীবন ভাসিয়ে দেব
লেফ্ট-রাইট লেফ্ট-রাইট...
