আইটি পণ্যে বিক্রয়োত্তর সেবা মান বাড়িয়ে গ্রাহক বান্ধব ও গতিশীল করতে কম্পিউটার সোর্সকে ‘অথরাইজ সার্ভিস পার্টনার’ মনোনিত করল স্যামসাং। এই লক্ষে গতকাল রাজধানীর লালমাটিয়ায় স্থাপিত দেশের সবচেয়ে বড় এই আইটি সার্ভিস সেন্টারে ‘স্যামসং সার্ভিস সেন্টার’ ইউনিটটির উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্সের বাংলাদেশ ব্র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন। এ সময় আরও ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এইউ খান জুয়েল, স্যামসাং বাংলাদেশের কঞ্জুমার ইলেকট্রনিক্স ও আইটি বিভাগের প্রধান বদরুল করিম। উদ্বোধনের পর কম্পিউটার সোর্স কাস্টমার কেয়ার সেন্টারের ৩য় তলার এই নতুন ইউনিটটি সিএস মুনকে ঘুরিয়ে দেখান সার্ভিস সেন্টার ম্যনেজার মোহাম্মদ জামিল। তিনি জানান, কম্পিউটার সোর্সের এই সার্ভিস সেন্টারের আয়তন ৩২ হাজার বর্গফুট। এখানে রয়েছে নোটবুক, প্রিন্টার, মনিটর ও ক্যামেরা সার্ভিসিংয়ের জন্য চারটি আলাদা জোন। ওয়ারেন্টি যুক্ত কিংবা ওয়ারেন্টি নেই সার্ভিসিংয়ের জন্য আনা এমন স্যামসাং আইটি পণ্য গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সার্ভিস সেন্টারের রয়েছে রিসিপশন সেন্টার। দেশ জুড়ে ৪২টি শাখা থেকে এই সেবা দেওয়া হচ্ছে।
