আইপ্যাডের জন্য অ্যাডোবি জিঞ্জার

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ১৯:১৩
অ্যাপল’র জনপ্রিয় ট্যাবলেট পিসি আইপ্যাডের জন্য ভিডিও প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ‘জিঞ্জার’ তৈরি করছে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ইতোমধ্যেই এই অ্যাপ্লিকেশনটি তৈরির কাজ শেষ হয়েছে। এর পরীক্ষা-নিরীক্ষাও চলছে। বেটা সংস্করণের এই অ্যাপ্লিকেশনটি দিয়ে তৈরি করা যাবে নিজের পছন্দমতো ভিডিও প্রেজেন্টেশন। আর সেগুলো অ্যাপস থেকেই শেয়ার করা যাবে যেকোনো মাধ্যমে। অন্য যেকোনো ধরনের প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের তুলনায় এটি অনেক বেশি ফিচারে সমৃদ্ধ থাকবে বলেই জানিয়েছে অ্যাডোবি।