ঈদ ও পূজায় শেয়ারবাজার ৯দিন বন্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:১৬
দুর্গা পূজা, ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি মাসে সনাতন ধর্মালম্বীদের দুর্গা পূজা, মুসলিম ধর্মালম্বীদের ঈদুল আজহা পাশাপাশি তারিখে পড়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক সরকারি ছুটি। সব মিলিয়ে ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে উভয় স্টক এক্সচেঞ্জ। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে যথারীতি উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।