ছেলের সঙ্গে সাক্ষাত্ করতে স্লোডেনের বাবা রাশিয়ায়

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৬
যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন তার ছেলের সাথে সাক্ষাতের জন্য বৃহস্পতিবার রাশিয়া পৌঁছান। - খবর বিবিসি ও সিনহুয়ার লন স্নোডেন সাংবাদিকদের বলেন, আমি রাশিয়ার কাছে কৃতজ্ঞ কারণ আমার ছেলে এখানে নিরাপদ ও মুক্ত। তিনি আরো বলেন, আমি এখন নিশ্চিত নই যে স্নোডেন কখন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারবে কি না। স্নোডেন একমাসেরও বেশি সময় মস্কোর শ্রেমিটাভো আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবরুদ্ধ থাকার পর গত আগস্ট মাসে রাশিয়ার সরকার তাকে সাময়িক আশ্রয় দেয়।