মুরাদনগরে হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩১
কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের বশির হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ঢাকা-মুরাদনগর সড়কের রায়তলা স্টেশনে সর্বস্তরের এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গত ২৩ আগস্ট রায়তলা গ্রামের বাবুল মিয়ার পুত্র বশিরকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে একই গ্রামের জামাল, সবুজ, সাইফুল, জসিম, হেলাল, আলাউদ্দিন, ফারুক (১), ফারুক (২), রিপন, বিল্লাল, ছাত্তার, মান্নান, রফিকসহ তাদের অজ্ঞাতনামা সহযোগীরা নৃশংসভাবে হত্যার পর তার লাশ পার্শ্ববর্তী ফসলি জমিতে পুঁতে রাখে। কিন্তু বর্তমানে হত্যার ঘটনা ও মামলাটি ভিন্ন খাতে নিতে ওই গ্রামের প্রভাবশালী একটি চক্র মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে।