চট্টগ্রামের লোহাগাড়ায় গত বৃহস্পতিবার সকালে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে মোস্তাক আহমদ চৌধুরীকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। তিনি আমিরাবাদ এলাকার জাফর আলম চৌধুরীর পুত্র। প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। গত ৬ সেপ্টেম্বর কমিটির অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
