টিভি পর্দায় শাওন ও তার মা

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৫১
একজন মানুষের সাফল্যের পিছনে অনেকাংশেই মায়ের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মা’কে নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ‘আমি আর মা’। তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী মেহের আফেরোজ শাওন ও তার মা। শাওনের মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ। আজ রাত ১১টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।