না, এ কোনো চলচ্চিত্রের চরিত্রের জন্য মায়ের প্রতি দায়িত্ব বা কর্তব্যের গল্প নয়। গত প্রায় ১ মাস ধরেই নিজের মা’কে নিয়েই ব্যস্ত ছিলেন হাসপাতাল আর ঘরে। নিরবের কথায়, ‘মায়ের চিকিত্সায় ব্যস্ত থাকায় আমার বেশ কয়েকটা শিডিউল পিছাতে হয়েছে। তাতেও কোনো আক্ষেপ নেই। কারণ মা আমার জীবনের জন্য অনেক কিছু। আমার মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে শুটিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সবই বাতিল করেছি। তবে আনন্দের কথা হলো মা এখন অনেকটাই সুস্থ। বাড়িতে একসাথে মাকে নিয়ে এবারের ঈদ করতে পারব। এর ভেতরে যে কাজগুলো গুছিয়ে করতে পারিনি সেগুলোর শিডিউলও ঠিক করা যাবে। আর এর ভেতরে টানা কয়েকদিন হাসপাতালে থেকে আমার নিজেও অনেকটা অসুস্থ। এর উপর ঈদের বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছি। যার ভেতরে ইসরাফিল শাহিনের ‘ঈদ আনন্দ আড্ডা’ নামের এক চমত্কার অনুষ্ঠান করলাম।’
