বাংলাদেশি চলচ্চিত্রে ভার্সেটাইল অভিনেত্রী মৌসুমী-শাবনূরের পরের প্রজন্মের সেরা অভিনেত্রীর আসনে অনায়াসেই জায়গা করে নিয়েছেন অপু বিশ্বাস। এ কারণে বারবার শাকিব খান অনেককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও দর্শকেরা বারবার অপু বিশ্বাস-শাকিব খান কেমিস্ট্রিকেই গ্রহণ করেছে নিজের ভালোবাসায়। মাঝে শাকিব খান বেশ ক’জন টিভি অভিনেত্রী ও মডেলদের সাথে জুটি গড়ার চেষ্টা করলেও ফলাফল খুব একটা ভালো না হওয়ায় আবারও নতুন করে দুটি চলচ্চিত্রে কাস্ট করেছেন অপু বিশ্বাসকে। এই দুটি ছবির একটি
সাহারা অন্যটি আরেক নবাগতার কাজ করার কথা ছিল। তাই নতুন করে আবারও পুরোনো প্রেমের প্রতি আস্থা রাখাটা অপু বিশ্বাসের দৃঢ়তার জয় বলেই সকলে মনে করছেন। এ ছাড়া আজ অপু বিশ্বাসের জন্মদিনে এমন অনন্য উপহার হিসেবেই হয়তো দুজন সেলিব্রেট করবেন দিনটি। অপু বিশ্বাসের জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভ কামনা।
