গিনেজ রেকর্ড বুকে জায়গা পেল অক্ষয়ের ‘বস’

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৫৩
আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘বস’। আর মুক্তি পাওয়ার আগেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল অক্ষয় কুমারের এই ছবিটি। পৃথিবীর সর্ববৃহত্ পোস্টার ক্যাটাগরিতে এই রেকর্ড গড়ে ‘বস’। এর আগে মাইকেল জ্যাকসনের ‘দিস ইজ ইট’-এর পোস্টারটিই গিনেজ রেকর্ড বুকের শীর্ষে ছিল। এবার সেই পোস্টারকেও হার মানিয়েছে অক্ষয় কুমারের ‘বস’। অক্ষয়ের এই পোস্টারটি প্রস্থে ১৯৩ ফুট ১ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ১৮০ ফুট ২ ইঞ্চি। পোস্টারটি যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়।