মনির হোসেনের ‘পেরেশান’

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৫৩
প্রথমে ছিলেন সৌখিন অভিনেতা। এরপর টুকটাক মডেলিং করলেন মনির হোসেন। সেই থেকে একে একে নাটকের বিভিন্ন অনুষঙ্গে যাতায়াত শুরু করেন মনির হোসেন। সম্প্রতি তারই ধারাবাহিকতায় এবারে ‘পেরেশান’ নামের মেগা ধারাবাহিক নাটক লিখলেন তিনি। নাটকটি চ্যানেল আইতে প্রচার শুরু হবে ঈদের পর থেকে। নাটক ‘পেরেশান’ প্রসঙ্গে মনির হোসেন বলেন, ‘আমি বাংলাদেশে প্রথম ‘পেরেশান’ নাটকটি নিয়ে এক অন্যরকম এক্সপেরিমেন্ট করি। তা হলো, নাটকটি কোনো চ্যানেলে রিলিজের আগেই আলাদা ডিভিডি প্যাক হিসেবে ঢাকা, ব্যাংকক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রিলিজ দিয়েছি। সেখান থেকে সাড়া পাওয়ার পরই এবারে চ্যানেল আইতে এটি নিয়মিত প্রচার শুরু হচ্ছে।’