বড় পর্দায় শহীদের ‘অবুঝ রাত’

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৫৪
এতদিন বিভিন্ন নাটক আর চলচ্চিত্রের বড় পর্দায় প্রজেকশনের গল্প শোনা যেত। কিন্তু এখন শিল্পীদের এক্সক্লুসিভ মিউজিক ভিডিওগুলো বড় পর্দায় প্রজেকশনের মাধ্যমে লঞ্চিং করা হচ্ছে। তেমনি জাহিদ আকবরের কথায় জিয়াউদ্দিন আলমের ভিডিও পরিচালনায় শহীদ ও শুভমিতার ‘অবুঝ রাত’ গানটি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বড় প্রজেকশনের মাধ্যমে প্রদর্শনী করা হয়। এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘সব কিছুরই একটা চমক থাকে। আমি মনে করি আমার আর শুভমিতার গানের ক্ষেত্রে এখন দর্শকদের ভেতরে আলাদা এক চাহিদা রয়েছে। সেই কথা চিন্তা করেই এক চমত্কার রোমান্টিক গল্প নিয়ে আলম ভিডিওটি তৈরি করেছে। যা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’