চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’-এর গ্র্যান্ড ফিনালে আজ। গ্র্যান্ড ফিনালের অপেক্ষায় থাকা সেরা ৫ প্রতিযোগী হলেন রাইসা, মালিহা, সজীব, সুবর্ণা, রাতুল। এদের মধ্যে থেকে পাওয়া যাবে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৩। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৫ লক্ষ টাকা, প্রথম রানার আপ ৩ লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ ২ লক্ষ টাকাসহ বিভিন্ন পুরস্কার। চ্যানেল আই সরাসরি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে।
