মোশন গ্রাফিক্স, ভিএফএক্স—এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত না। কিন্তু বর্তমান যুগের কোনো সিনেমাই এই জিনিসগুলো ছাড়া বানানো সম্ভব নয়। অ্যাকশন দৃশ্য কিংবা দুর্ঘটনার দৃশ্য, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ইত্যাদি কাজের জন্য ভিএফএক্স, মোশন গ্রাফিক্স অত্যন্ত জরুরি একটি বিষয়। হলিউড, বলিউডের ছবিতে এর ব্যবহার ব্যাপক আকারে হলেও আমাদের দেশে এর ব্যবহার খুবই সামান্য। তবে ইদানীংকার ছবিগুলোতে এর ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। জানুয়ারিতে ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্র মাধ্যমে পরিচালনায় আসছেন সৈকত নাসির। পুরো ছবির অধিকাংশ কাজই হবে ক্রোমা ও এসব এডিটিংয়ের মাধ্যমে। দীর্ঘদিন এসব এডিটিংয়ের পেছনে নিজে সময় ব্যয় করলেও এবার তার প্রমাণ দেখাবেন দেশীয় এবং নিজের চলচ্চিত্রে। এতে অভিনয় করছেন শিপন ও মাহিয়া মাহিসহ আরও অনেকে।
