বিটিভিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জাদু নিয়ে ঈদ অনুষ্ঠান করতে যাচ্ছেন প্রথিতযশা জাদুশিল্পী শাহীন শাহ্। অনুষ্ঠানের নাম ‘তারুণ্যের জাদু’। এ অনুষ্ঠানে ৬ জন তরুণের জাদুসহ থাকবে উলফাত কবিরের বিশেষ সাক্ষাত্কার। এ ছাড়া জাদুর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে থাকবে বিশেষ নাটিকা।
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় জাদুর অনুষ্ঠান প্রসঙ্গে জাদুশিল্পী ও অনুষ্ঠান সঞ্চালক শাহীন শাহ্ বলেন, ‘আমি বলব এটি বিটিভির একটি ব্যতিক্রমী উদ্যোগ। তরুণরা এখন অনেকেই জাদুশিল্পে আগ্রহী হয়ে উঠছে। তারা এ বিষয়ে ইতিমধ্যে তাদের মেধার প্রমাণ দিচ্ছেন। তবুও থাকছে কিছু অসঙ্গতি। সববিষয়ই এবারে আমার অনুষ্ঠানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভিন্ন ধারার আনন্দ দেবে এবারে আমার এই অনুষ্ঠান।’
