অন্য ভয়ে এখন আইরিন!

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৬
আইরিন মডেল হিসেবে যতটা আলোচনায় ছিলেন, মডেলিং থেকে চলচ্চিত্রে আসার পর যেন আলোচনার উনুনের তাপ আরও বেশি ছড়িয়েছেন। বলা যায় ছবি রিলিজের আগে টক শোতে তাকে নিয়ে মাতামাতি, নানা উপলক্ষে চলচ্চিত্র তারকা তকমা দিয়ে এত শোরগোল অনেকটা বিরলই বলা যায়। আর র্যাম্প মডেলিং থেকে সর্বপ্রথম চলচ্চিত্রে পা দেওয়া তারকা হিসেবে আইরিনকে খানিকটা আলাদা সারিতে রাখাই যায়। সেই হিসেবে তার পদাঙ্ক অনুসরণ করে অন্য র্যাম্প মডেলরা আসছেন চলচ্চিত্রে। এবারের ঈদে বড় পর্দায় আসছেন তিনি। তাই ছবি রিলিজের আগেই আইরিনের প্রতি প্রত্যাশার ব্যারোমিটারও যেন উর্ধ্ব দিকে। ‘ভালোবাসা জিন্দাবাদ’ নামের যে ছবিটি রিলিজ হতে যাচ্ছে তা দর্শকদের কতটা ওয়েলকাম করে সেই ভয়েই এখন দিন কাটছে তার। সম্প্রতি একুশে টিভির ঈদ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’য় সে কথাই বললেন তিনি। এখন দেখা যাক ছবি রিলিজের আগের প্রচারণা এবং রিলিজের পরবর্তী প্রশংসার সমঅবস্থান থাকে কি না আইরিনের ক্যারিয়ারের অংকে।