এবারের ঈদে বেশ কিছু ব্যয়বহুল মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। তার ভেতরে শুভব্রত সরকারের মিউজিক ভিডিও হিসেবে ঈদের সবচেয়ে ব্যয়বহুল ভিডিওর তালিকায় রয়েছে রিজভী ওয়াহিদের নতুন গানের ভিডিও ‘শীতল মায়া।’
তবে বাজারের প্রচলিত ডুয়েট গানের ধারায় নিজের একক গানের ভিডিও তৈরি প্রসঙ্গে রিজভী বলেন, ‘কাজে খানিকটা পার্থক্য রাখার জন্যই এই কাজটি করা। এ ছাড়া দর্শকেরা তো আমার বেশ কয়েকটি ডুয়েট গান এরই ভেতরে উপভোগ করেছেন। এবারে নতুন কিছু উপহার দিলাম। ঈদ উপলক্ষে একাধিক চ্যানেলে প্রচার হওয়ায় এরইমধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
