জন্মদিন

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৮
ফেরদৌস আরা :এ দেশে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি নজরুল সংগীত করছেন। এর পাশাপাশি তিনি তার শিষ্যদের নজরুল সংগীত শেখানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যেকোনো নজরুল সংগীতের অনুষ্ঠানে সবার আগেই পাওয়া যায় তাকে। গুণী এই নজরুল সংগীতশিল্পী সম্মাননা স্বরূপ অর্জন করেছেন অর্ধশতাধিক সম্মাননা। গত ১০ অক্টোবর প্রকাশ হয় ‘আমার সেরা’ শিরোনামে তার একক অ্যালবাম। এটি ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে বাজারে এসেছে। মূলত এই ঈদকে লক্ষ্য করেই তার এই অ্যালবাম প্রকাশ হয়েছে। আজ এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।