আগামী ডিসেম্বরের মধ্যে রাজধানীর করাইল বস্তির সব পরিবারে ওয়াসার পানির সংযোগ প্রদান করা হবে। ঢাকা ওয়াসা ইতিমধ্যেই করাইল বস্তির ৫০০টি সংযোগের মধ্যে ২৯০টিতে বৈধ সংযোগ প্রদান করেছে। সেই সঙ্গে আগামী ২০১৫ সালের মধ্যে রাজধানীর সকল বস্তিতে পানির বৈধ সংযোগ দেয়া হবে বলে ওয়াসা জানায়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ব্রস এল. ডেভিস এবং এডিবি’র ঢাকা মিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা গত ৭ অক্টোবর করাইল বস্তিতে ঢাকা ওয়াসার বৈধ পানির সংযোগ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. স্টেফান এ্যাকুলান্ড, পোর্টফলিও ম্যানেজম্যান্টের প্রধান ওলেগ টনকনোজেনকভও উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রতিনিধি দলকে করাইল বস্তিতে ঢাকা ওয়াসার কার্যক্রম ঘুরিয়ে দেখান। -প্রেস বিজ্ঞপ্তি
