অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র মুশফিকুল ইসলাম শুভ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন। সেখানে তার ক্যামোথেরাপি চলছে। এর ব্যয় বহন করার ক্ষমতা তার বাবার নেই। ফলে ব্যাহত হচ্ছে চিকিত্সা। ছেলের চিকিত্সার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন স্কুল শিক্ষক পিতা। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ শফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং ৩৪০০৯০৫৫, অগ্রণী ব্যাংক লিঃ, রায়সাহেব বাজার ঢাকা। মোবাইল: ০১৭১৬-১৫৬১৮৮।
