কাজীপুর উপজেলার ৫০টি ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার মাথা গোঁজার ঠিকানা খুঁজে পেল। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে উপজেলার চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয়। আশ্রয়ন প্রকল্প-১ এর সুবিধাভোগী ৫০টি পরিবারের মাঝে ঘরবাড়ি বুঝে দেয়া হয়। আশ্রয়ন প্রকল্প ২ এ আরো ৫৫টি পরিবারকে ঘর-বাড়ি কিছুদিনের মধ্যেই বুঝিয়ে দেয়া হবে। শহীদ সালাউদ্দিন সেনানিবাস প্রকল্প এই ঘরগুলো নির্মাণ করে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, মাছ চাষ, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। যমুনা নদীর ভাঙ্গনে নিঃস্ব পরিবারের লোকজন আশ্রয়ন প্রকল্পের ঘর-বাড়ি পেয়ে দারুণ খুশি।
