বেহাল দশায় হাসপাতাল ও স্কুলের রাস্তা

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৩৮
বগুড়া আদমদীঘি হাসপাতাল থেকে গার্লস স্কুল এ্যান্ড কলেজের রাস্তা দীর্ঘদিন মেরামত না করায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীসহ স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অবিলম্বে মেরামত করা প্রয়োজন বলে এলাকাবাসী জানায়। আদমদীঘি উপজেলা প্রশাসনের সংলগ্ন হাসপাতাল থেকে গার্লস স্কুল এ্যান্ড কলেজ, আই পি জে উচ্চ বিদ্যালয়সহ ৪টি স্কুলের কচি-কাঁচাসহ শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজে যাতায়াত করে থাকে।