দুর্বৃত্তদের দেয়া রাসায়নিক দ্রব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাঠ গবেষণাগারের প্রায় আড়াই একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে কমপক্ষে ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাকৃবির মাঠ গবেষণাগারের কর্মকর্তা আব্দুল মজিদের মাধ্যমে জেনে বৃহস্পতিবার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. এনামুল হকসহ আরো ৫ শিক্ষক বিষয়টি পর্যবেক্ষণের জন্য সেখানে যান। অধ্যাপক ড. এনামুল হক জানান, বিনা ধান-৭ আগাম জাত হওয়ায় ধানগুলো ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই পেকে যেত। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের দেয়া কোন রাসায়নিক দ্রব্যে ধান নষ্ট হয়ে গেছে।
