বগুড়া সারিয়াকান্দি যমুনা নদীতে এক দল ডাকাতদের সাথে বগুড়া ডিবি (গোয়েন্দা) পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের নৌকা জব্দ করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড তাজা গুলি, রামদাসহ দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ফেলে যাওয়া দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ । গতকাল সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর মানিকদিয়া ঘাটে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে।
