উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য ও পঃপঃ কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৮ বছর ধরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জানা গেছে, ৮ বছর পূর্বে বেলকা বাজার হতে তোষাপাট বোঝাই একটি ট্রাক বেলকা-গাইবান্ধা সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বিদ্যুত্ লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুত্ লাইনটি মেরামতের কোন ব্যবস্থা না নেয়ায় ৮ বছর থেকে স্বাস্থ্য ও পঃপঃ কল্যাণ কেন্দ্রটি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এ কারণে কেন্দ্রে সেবা নিতে আসা রোগীসহ পরিবার পরিকল্পনা গ্রহণকারী পুরুষ ও মহিলাদের প্রয়োজনীয় সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এব্যাপারে ডাঃ আব্দুর রহমান ও এফডব্লিউভি নুরজাহান জানান, এ পর্যন্ত কয়েক দফা আবেদন করলেও এর কোন সু-ব্যবস্থা আজও মেলেনি। পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে স্বাস্থ্য ও পঃপঃ কল্যাণ কেন্দ্রেটিতে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
