অস্ট্রেলিয়ার হাই কমিশনার মিঃ গ্রেগ উইলকক বৃহস্পতিবার মির্জাপুরে পূজামণ্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সকালে তিনি কুমুদিনী কমপ্লেক্সে এলে কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ এবং ভারতেশ্বরী হোমস, উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং স্কুল এন্ড কলেজের ছাত্রীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। লাইব্রেরি মিলনায়তনে চা চক্রের পর অস্ট্রেরিয়ার হাই কমিশনার মিঃ গ্রেগ উইলকক ও তার প্রতিনিধি দলের সদস্য কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস ও দানবীর রনদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুরে শারদীয়া দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুত্সুদ্দি, শ্রীমতি সাহা, হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ মোঃ হায়দার আলী, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রতিভা রানী হালদার, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া ও উলফাতুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
