ভাঙ্গুড়া মিল্কভিটার দুগ্ধ উত্পাদন সমবায় সমিতির ব্যাংক হিসাব থেকে চেক জালিয়াতি করে ৬ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত্ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, মিল্কভিটার ভাঙ্গুড়া ক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক ডা. ফরহাদুল আলম কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজশে সোনালী ব্যাংক শাখা হতে গোপনে চেক জালিয়াতির মাধ্যমে আনুমানিক ৬ লাখ টাকা আত্মসাত্ করেছেন।
