ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজার ছুটির কারণে আজ শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্য়ন্ত ৮দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরে যে সব পণ্য রয়েছে তা ঈদের দিন ব্যতিরেকে লোডআনলোড করা হবে।
পানামা-সোনামসজিদ পোর্টলিংক লিমিটের কর্মকর্তা বেলাল হোসেন জানান, ঈদ ও পূজা উপলক্ষে ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের দিন ব্যতিরেকে অন্যান্য দিন বন্দরে থাকা আমদানিকৃত পণ্য লোডআনলোড করা হবে। আগামী ১৯ অক্টোবর যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
