বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার ইউএনও সুব্রত পালের অপসারণের দাবিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয়দের আন্দোলন অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান-মেম্বারদের নেতৃত্বে কয়েক শত নারী-পুরুষ ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ অতিক্রম করে পুনরায় সেখানে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন আহমদ। গত তিন-চার মাস যাবত্ একই দাবিতে মিছিল-সমাবেশ, মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে।
