ইউসিসি বাজারে এনেছে ট্রানসেন্ডের নতুন মিউজিক প্লেয়ার এমপি৩৩০। উচ্চ মেমোরি, পানি ও আর্দ্রতা প্রতিরোধক প্রভৃতি ফিচার নিয়ে হালকা এই পণ্যটির রয়েছে ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ। ইউএসবি পোর্ট সুবিধাসহ এতে রয়েছে রেকর্ডিং, এফএম রেডিও, পাওয়ার সেভিং স্ক্রিনসেভার এবং ১৪টি ভাষা ব্যবহারের সুবিধা। স্পোর্টস ক্লিপ থাকায় একে সব জায়গাতেই ব্যবহার করা যায়। সাদা রঙে পাওয়া যাচ্ছে এই মিউজিক প্লেয়ারটি। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।
